News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:02 AM
 257           
 0
 25 Feb 21, 10:02 AM

গাইবান্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ।। আহত ১০ জন

গাইবান্ধায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ।। আহত ১০ জন

 

নিউজ ডেস্কঃ অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইবান্ধার বালাসীঘাটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত দশজনের মধ্যে আশংকাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নেয়ার সময় একটি অ্যাম্বুলেন্সও ভাংচুর করা হয়।

 

স্থানীয়রা জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদের ভাই হিরু মিয়া, সাবেক ইউপি সদস্য মৎস্যজীবীদের নেতা দবির উদ্দিনের ভাতিজা আমিনুলের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে আমিনুলকে মারপিট করলে দবিরের লোকজন তার উপর চড়াও হয়। পরে ইউপি সদস্য হামিদের আরেক ভাই মিলনসহ অন্যরা ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন। 

 

তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ ও তার ভাইয়ের অভিযোগ, সাবেক ইউপি সদস্য দবিরের লোকজন অতর্কিত হামলা চালিয়ে হিরু, মিলনসহ দশজনকে মারপিট করে। তাদের মধ্যে পাঁচজনকে জেলা হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। বালাসীঘাটে ব্রহ্মপুত্র নদে মাছ ধরা, বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি সদস্য হামিদ ও সাবেক ইউপি সদস্য দবিরের মধ্যে বিরোধ চলে আসছে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন