News71.com
 Bangladesh
 25 Feb 21, 10:01 AM
 241           
 0
 25 Feb 21, 10:01 AM

জনসনের করোনা টিকার এক ডোজই যথেষ্ট।।

জনসনের করোনা টিকার এক ডোজই যথেষ্ট।।

নিউজ ডেস্কঃ ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার একটি ডোজই নিরাপদ ও কার্যকর দেখা গেছে। এমনটি জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জনসন অ্যান্ড জনসন কোম্পানির করোনা টিকার ট্রায়ালের প্রকাশিত ফলাফলের বরাত দিয়ে এমনই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষের এক কর্মকর্তা।

 

এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর যতগুলো টিকা বাজারে এসেছে তার সবগুলোর দুই ডোজ করে নিতে হয়। কিন্তু জনসন কোম্পানির এই করোনা টিকা অনুমোদন পেলে তার একটি ডোজই যথেষ্ট হবে। আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই টিকা যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কিনা সে বিষয়ে এফডিএ’র স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। অপর দুই কোম্পানি ফাইজার ও মডার্নার উদ্ভাবিত টিকার ক্ষেত্রেও এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন