
নিউজ ডেস্কঃ আদালতের সময় নষ্ট করায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে জরিমানার ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলা করে তা না চালানোর প্রেক্ষাপটে এই আদেশ দেওয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
মামলা না চালানোর কথা জানানোর প্রেক্ষাপটে এ সংক্রান্ত রুল খারিজ করে দেওয়া হয়েছে। সমবায় সমিতি আইন ও সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রারের এক স্মারকের ভিত্তিতে রেজিস্ট্রারের অনুমোদন ছাড়া আজিজ কো-অপারেটিভের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে একটি রিট করা হয়।