
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে বরই পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের এসিল্যান্ড বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আহত পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আদম আলীর প্রতিপক্ষ রসুলের সাথে দ্বন্দ্বের জেরে কথাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। পরে গুরুতর অবস্থায় উভয়পক্ষের পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।