News71.com
 Bangladesh
 24 Feb 21, 02:19 PM
 236           
 0
 24 Feb 21, 02:19 PM

২০২১ সালের মধ্যেই আন্তঃমোবাইল ব্যাংকিং।। আইসিটি প্রতিমন্ত্রী পলক

২০২১ সালের মধ্যেই আন্তঃমোবাইল ব্যাংকিং।। আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০২১ সালের মধ্যেই আন্তঃমোবাইল ব্যাংকিং অর্থাৎ এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর ব্যবস্থা চালু করা হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

 

ব্লক চেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১ সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছি। সেটা হচ্ছে ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন