News71.com
 Bangladesh
 23 Feb 21, 11:45 PM
 272           
 0
 23 Feb 21, 11:45 PM

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই॥ আইজিপি ড. বেনজীর আহমেদ

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই॥ আইজিপি ড. বেনজীর আহমেদ

 

নিউজ ডেস্কঃ পুলিশের কাছে জনগণের প্রত্যাশা বেশি উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের কাছে সমাজের চাহিদা বেশি। জনগণ, সমাজ, মিডিয়া প্রতিনিয়ত পুলিশকে পর্যবেক্ষন করে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ করতে পেশাগত জ্ঞান, দেশপ্রেম ও সাহসিকতা থাকতে হবে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন