News71.com
 Bangladesh
 23 Feb 21, 08:38 PM
 285           
 0
 23 Feb 21, 08:38 PM

৪৩ তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়ছে॥

৪৩ তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়ছে॥

নিউজ ডেস্কঃ ৪৩ তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর কথা ভাবছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এর আগে একইদিন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর ঘোষণা দেন। তবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

 

পিএসসির চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ৪৩ তম বিসিএসের আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল। যে উদ্দেশ্যে এই সময়সীমা বাড়ানো হয়েছিল, সেই একই কারণে এখন শিক্ষামন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সময় বাড়ানো যেতে পারে। তবে অন্য তিন বিসিএসের পরীক্ষা যথাসময়েই হবে। এর মধ্যে ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে আর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৯ মার্চ। এ ছাড়া ৪২তম বিসিএসের পরীক্ষা হবে এ মাসের ২৬ ফেব্রুয়ারি। ৪২ বিসিএসে শুধু চিকিৎসক নেওয়া হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন