News71.com
 Bangladesh
 23 Feb 21, 08:37 PM
 249           
 0
 23 Feb 21, 08:37 PM

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহে আটক ৯ জন॥

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহে আটক ৯ জন॥

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ, শিশু ও দালালসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে মহেশপুর উপজেলার পদ্মপুকুর ও বেতবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

 

তিনি জানান, গোপন সংবাদে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে। এমন সংবাদের পর ওই সকল স্থানে অভিযান চালিয়ে পুরুষ, নারী, শিশু ও দালালসহ ৯ জনকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন