News71.com
 Bangladesh
 23 Feb 21, 08:28 PM
 254           
 0
 23 Feb 21, 08:28 PM

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক বৃহস্পতিবার॥

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক বৃহস্পতিবার॥

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সঙ্গে বৈঠকের সময় পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আইজিপির কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন। বৈঠকে বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানান শায়রুল কবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন