News71.com
 Bangladesh
 23 Feb 21, 08:26 PM
 246           
 0
 23 Feb 21, 08:26 PM

ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার বাংলাদেশ॥ রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী

ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার বাংলাদেশ॥ রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘৭৫ এর পরে দুই দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ট্রাভেল পার্টনার। এভাবেই আমাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এক। এজন্য দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে। তাহলেই অনেক সমস্যার সমাধান হবে।’ ‘আমার জন্য যা ভালো, আপনার জন্য তা ভালো, আপনার জন্য যা ভালো, আমার জন্য তা ভালো- এ নীতিতে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে সন্দেহের কোনো জায়গা নেই। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে,’- বলেন তিনি। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সময়েই দুই দেশের মধ্যকার সম্পর্ক কেমন হবে, তা বলা হয়ে গেছে। এর জন্য নতুন নীতিমালা করার কিছু নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন