News71.com
 Bangladesh
 22 Feb 21, 01:19 PM
 268           
 0
 22 Feb 21, 01:19 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০ জন॥

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০ জন॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৬৫ পিস ইয়াবা, ৩০৮ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৬৩৫ গ্রাম ২৬৭ পুরিয়া গাঁজা ও ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৬টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন