News71.com
 Bangladesh
 22 Feb 21, 01:15 PM
 260           
 0
 22 Feb 21, 01:15 PM

শারীরিক অবস্থার অবনতি॥বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ইব্রাহিম খালেদ

শারীরিক অবস্থার অবনতি॥বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ইব্রাহিম খালেদ

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে আনা হয় খোন্দকার ইব্রাহিম খালেদকে। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

 

ইব্রাহিম খালেদ করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে শ্যামলীর ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরবর্তী কিছু শারীরিক জটিলতায় অবস্থার অবনতি হওয়ায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছে। খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সোনালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন