News71.com
 Bangladesh
 21 Feb 21, 10:15 PM
 207           
 0
 21 Feb 21, 10:15 PM

বেড়াতে এসে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু।।

বেড়াতে এসে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ নানার বাড়িতে বেড়াতে আসা আরহাম নামের ১০ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বঙ্গের দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আরহাম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার মো. জসিমের ছেলে। 

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ জানান, দুপুরে সবার অজান্তে পানিতে পড়ে যায় নানার বাড়িতে বেড়াতে আসা শিশু আরহাম। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন