
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের ৩০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ ও আমেরিকার ৩০টি পতাকা দিয়ে শহীদ মিনার চত্বরটি সাজানো হয়। নিউইয়র্ক সময় দুপুর ১.০১ টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট) ৬ বছরের শিশু অনন্যা রায় প্রিয়ার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়।
জাতিসংঘে বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনস্যুলেট, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সাংষ্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হলো। বরফে আচ্ছাদিত নিউইয়র্ক শহরের হাঁড় কাপানো ঠান্ডার মধ্যে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে কূটনীতিক ও প্রবাসী নেতৃবৃন্দ অংশ নেন ।