News71.com
 Bangladesh
 21 Feb 21, 10:11 PM
 223           
 0
 21 Feb 21, 10:11 PM

১০ দেশ নিয়ে আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্স চুক্তির পরামর্শ নরেন্দ্র মোদীর।।

১০ দেশ নিয়ে আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্স চুক্তির পরামর্শ নরেন্দ্র মোদীর।।

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০টি প্রতিবেশী রাষ্ট্রের চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ ভিসা প্রকল্পের ব্যবস্থা করতে একটি আঞ্চলিক এয়ার অ্যাম্বুলেন্স চুক্তির পরামর্শ দিয়েছেন। দেশগুলো হলো- ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মরিশাস, নেপাল, পাকিস্তান, সেশেলস ও শ্রীলঙ্কা। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে ‘কোভিড-১৯ ব্যবস্থাপনাঃ অভিজ্ঞতা, সুঅভ্যাস ও ভবিষ্যৎ পন্থা’- শীর্ষক কর্মশালায় দেওয়া এক বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। 

 

রোববার (২১ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। মহামারির সময় এই দেশগুলো যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে নিজেদের মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তুলেছিল এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বে সর্বাধিক জনবহুল অঞ্চলে মহামারিসৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, ভারতের প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। ওষুধ, পিপিই কিট এবং নমুনা পরীক্ষার সরঞ্জামের মতো বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বণ্টন এবং মহামারি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য কোভিড-১৯ জরুরি প্রতিক্রিয়া তহবিল গড়ার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নমুনা পরীক্ষা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন রাষ্ট্রের সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়া এবং শিক্ষা নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন