News71.com
 Bangladesh
 21 Feb 21, 02:34 PM
 391           
 0
 21 Feb 21, 02:34 PM

কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক॥

কোম্পানীগঞ্জের সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক॥

 

নিউজ ডেস্কঃ দৈনিক বাংলাদেশ সমাচারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোরহান উদ্দিন মুজাক্কির মারা যান। নিহত বোরহান উদ্দিন মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা এবং সে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন