News71.com
 Bangladesh
 21 Feb 21, 12:11 PM
 227           
 0
 21 Feb 21, 12:11 PM

ডিএসসিসি এলাকার সকল নামফলক বাংলায় লিখতে হবে॥ মেয়র তাপস

ডিএসসিসি এলাকার সকল নামফলক বাংলায় লিখতে হবে॥ মেয়র তাপস

 

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার সকল নামফলক- চিহ্নফলক বাংলায় লিখতে হবে বলে উল্লেখ করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমের কর্মীদের তিনি এ কথা বলেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস পালন করা হচ্ছে। 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এর মধ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি যে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সকল সরকারি-বেসরকারি-আধাসরকারি-স্বায়ত্বশাসিত নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবেনা। তিনি আরও বলেন, এই গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজকে আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলেছে। এই জন্যে আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার সকল নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন