News71.com
 Bangladesh
 20 Feb 21, 11:33 PM
 275           
 0
 20 Feb 21, 11:33 PM

আল জাজিরার প্রতিবেদন সরিয়ে ফেলছে ফেসবুক॥ মন্ত্রী মোস্তফা জব্বার

আল জাজিরার প্রতিবেদন সরিয়ে ফেলছে ফেসবুক॥ মন্ত্রী মোস্তফা জব্বার

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে নিয়ে আল জাজিরার প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নিজেদের প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তাদের এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেলিফোনে সংবাদ মাধ্যমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়ার সঙ্গেও কথা হয়েছে। ফেসবুক অফিসিয়ালি জানিয়েছে, তারা খুব দ্রুতই আল জাজিরার প্রতিবেদনটি সরিয়ে নেবে। ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সরাতে এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক রিটের শুনানি হয় হাইকোর্টে। সেখানে আদালত আল জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সব ইন্টারনেট মাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন