
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা দেশে পদ্মাসেতু করেছি। সিলেট-ঢাকা সড়ক করবো দুই হাজার কোটি টাকা দিয়ে। সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন হবে চার হাজার কোটি টাকা দিয়ে। আমাদের টাকার কোনো অভাব নেই অভাব শুধু আমাদের ঈমানের। লোভ আর চুরি স্বভাব আমাদের উন্নয়নের সময় নষ্ট করছে। আজ শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন শেষে সভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো। বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথাবার্তা। তারা অহেতুক কিছু কথাবার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।