News71.com
 Bangladesh
 20 Feb 21, 11:26 PM
 195           
 0
 20 Feb 21, 11:26 PM

ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক॥ শিল্পমন্ত্রী

ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক॥ শিল্পমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ নরসিংদীর পলাশে ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, ঘোড়াশালে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সারকারখানা নির্মাণ করা হচ্ছে।

 

কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের অন্যতম বৃহৎ ঘোড়াশাল সার কারখানায় অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক। এ অগ্নিকাণ্ড কারো গাফিলতির কারণে সংগঠিত হয়েছে কিনা তা জানার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত প্রতিবেদনে কারো কোনো গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন