News71.com
 Bangladesh
 20 Feb 21, 11:25 PM
 202           
 0
 20 Feb 21, 11:25 PM

শহীদ মিনারে থাকছে তিন স্তরের নিরাপত্তা॥ র‌্যাব ডিজি

শহীদ মিনারে থাকছে তিন স্তরের নিরাপত্তা॥ র‌্যাব ডিজি

 

নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে পুলিশের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। 

 

আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান র‌্যাব ডিজি। তিনি বলেন, র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকা সুইপিং করবে এবং পরবর্তীতে স্ট্যান্ডবাই থাকবে। শহীদ মিনারের আশপাশে হোটেল-রেস্তোরাঁসহ সন্দেহজনক সব স্থানে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন