
নিউজ ডেস্কঃ ২১ ফেব্রুয়ারিতে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি ঘিরে কোনো নাশকতার সম্ভাবনা নেই। এ বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’ আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেখানে জুম বাংলাদেশ স্কুলের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।