News71.com
 Bangladesh
 20 Feb 21, 02:53 PM
 273           
 0
 20 Feb 21, 02:53 PM

মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার॥

মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর পূর্ব নাখালপাড়া ও গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের আইএমইআই (IMEI) পরিবর্তনকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। গ্রেফতারকৃতরা হলেন সফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩৮), ইমন (২৩), সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও আল আমিন (১৯)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

 

মেজর শাহরিয়ার জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া ও পল্টন থানার গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে চোরাই মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মনিটর, একটি সিপিইউ, একটি মাউস, ছয়টি ক্যাবল, একটি এডাপ্টার, সাতটি মোবাইলের আইএমইআই (IMEI) পরিবর্তনের CM2 DONGLE সফটওয়্যার, ২০টি মোবাইল ফোন ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন