News71.com
 Bangladesh
 20 Feb 21, 02:50 PM
 248           
 0
 20 Feb 21, 02:50 PM

কোম্পানীগঞ্জে হরতাল॥ যান চলাচল-দোকানপাট বন্ধ

কোম্পানীগঞ্জে হরতাল॥ যান চলাচল-দোকানপাট বন্ধ

 

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর বসুরহাট পৌরসভায় সব দোকানপাট বন্ধ রয়েছে। কোম্পানীগঞ্জের সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলার যান চলাচলও বন্ধ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে শনিবার সকাল-সন্ধ্যা এ হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।এদিকে পূর্ব ঘোষিত থানা ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় স্থগিত করা হয়েছে। তবে কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন