News71.com
 Bangladesh
 20 Feb 21, 02:43 PM
 211           
 0
 20 Feb 21, 02:43 PM

জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই॥

জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই॥

বিনোদন ডেস্কঃ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ০৬ মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার ভাই সালেহ জামান, বিষয়টি নিশ্চিত করেছেন। এটিএমের মেয়ে কোয়েল আহমেদ তাঁর বাবার আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

 

এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা। ১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন