News71.com
 Bangladesh
 20 Feb 21, 12:34 AM
 265           
 0
 20 Feb 21, 12:34 AM

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ॥ আহত ৫০ জন

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ॥ আহত ৫০ জন

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সংবাদকর্মীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। আজ শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ থেকে ১২ রাউন্ড টিয়াসেল নিক্ষেপ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন