News71.com
 Bangladesh
 20 Feb 21, 12:33 AM
 260           
 0
 20 Feb 21, 12:33 AM

২০২৩ সাল নাগাদ দেশের ই-কমার্সের বাজার তিন বিলিয়ন মার্কিন ডলার হবে॥পররাষ্ট্রমন্ত্রী

২০২৩ সাল নাগাদ দেশের ই-কমার্সের বাজার তিন বিলিয়ন মার্কিন ডলার হবে॥পররাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে এখন ই-কমার্সের বাজার প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৩ সাল নাগাদ তা তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।আজ শুক্রবার পূর্বাচল ক্লাবে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম আয়োজিত দু’দিনব্যাপী উই কালারফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সবচেয়ে নারীবান্ধব সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দৃঢ় মনোবল নিয়ে করোনা মহামারির মধ্যেও নারী ই-কমার্স উদ্যোক্তারা লাখ-লাখ টাকার পণ্য বিক্রি করার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের পরিবারকে সাহায্য করেছেন। ড. মোমেন বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা সৃষ্টিতে হাইটেক পার্ক নির্মাণসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা আমাদের অর্থনীতির মূলধারায় যোগ দিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন