
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-সিলেট ৬ লেন সড়ক নির্মাণ করছে। সড়কটি আধুনিক ও বিশ্বমানের হবে। এ সড়কের ১৭ কিলোমিটার ফ্লাইওভারসহ মধ্যখানে ডিভাইডার হবে। সড়কের পাশাপাশি ডাবল রেললাইন স্থাপন করা হবে। পদ্মা সেতু ও কর্ণফুলী নদীতে সুরঙ্গ পথের কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি শুক্রবার মৌলভীবাজার পৌরসভা আয়োজিত প্রেস ক্লাব চত্বরে কোদালীছড়ার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে। তিনি আরো বলেন, কিছু লোক আমাদের মধ্যে ঢুকে পড়েছে। এরা মনে প্রাণে বাংলাদেশের ভালো চায় না। তাদের কারণে ত্রিশ লাখ মানুষের রক্ত দিতে হয়েছিল। আওয়ামী লীগের কর্মী হওয়া গর্বের বিষয়। এখন জ্বালাও পোড়াওয়ের দিন শেষ উন্নয়নের বাংলাদেশ। ব্রিজ-কালভাটের উন্নয়ন করলে হবে না। শত্রুদের চিহ্নিত করতে হবে।