News71.com
 Bangladesh
 19 Feb 21, 08:16 PM
 237           
 0
 19 Feb 21, 08:16 PM

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপে হিমশিম কর্তৃপক্ষ॥

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপে হিমশিম কর্তৃপক্ষ॥

 

নিউজ ডেস্কঃ ঢাকাসহ আশেপাশের জেলার মানুষজন ভিড় করছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। ফলে শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নদী পথের যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। তিন দিনের ছুটি কাটাতে ঘরমুখো মানুষের চাপ পড়েছে ফেরি, লঞ্চ ও স্পীডবোট গুলোতে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ছিল হাজারো যানবাহন। বিকেল ৩টার দিকে ঘাট এলাকায় পারের অপেক্ষায় ছিল অন্তত পাঁচ শতাধিক গাড়ি।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার ভোর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে শিমুলিয়া ঘাটে। নদী পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে। ঘাটে সকাল থেকে বিকেল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি কমেনি। দিনভর শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডের পুরো এলাকাটি ছিল গাড়িতে পরিপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন