News71.com
 Bangladesh
 19 Feb 21, 08:15 PM
 227           
 0
 19 Feb 21, 08:15 PM

মতিঝিলে ৫৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার॥

মতিঝিলে ৫৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মুকল বেপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)। এ সময় তার কাছ থেকে ৫৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন