News71.com
 Bangladesh
 19 Feb 21, 08:13 PM
 261           
 0
 19 Feb 21, 08:13 PM

সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবি’র হাতে ভারতীয় নাগরিকসহ ২১ জন আটক॥

সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবি’র হাতে ভারতীয় নাগরিকসহ ২১ জন আটক॥

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

 

আটকরা হলেন সিরাজুল ইসলাম (১৮), ইয়াসিন আলম (২৩), রুকসানা বেগম (৩৪), সুপ্রকাশ মৃধা (৬১), সেলিম রেজা (৩৭), নারগিস বেগম (৩৯), লোকমান শেখ (১৯), আজমিরা (১৮), ইব্রাহিম (৪৯), ফারুক হোসেন (৩৪), অসীম কুমার অধিকারী (৪১), টুমপা রানী অধিকারী (৩০), প্রান গোপাল অধিকারী (০৭), সাথী খাতুন (৩২), এমডি মমিন (২৩), জহির খালাসী (৪২), নজরুল খন্দকার (২৬), সৌরভ রায় (১৯), রুপা খাতুন (২৪), হাবিবা আক্তার (২০) ও  ভারতীয় নাগরিক সুরমা (৭০)।

 

এরা যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, পিরোজপুর ও ভারতের বর্ধমান জেলার নাগরিক। ঝিনাইদহের মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে ওই সব স্থানে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন