News71.com
 Bangladesh
 19 Feb 21, 02:00 PM
 259           
 0
 19 Feb 21, 02:00 PM

প্রধানমন্ত্রী’র চাচাতো ভাই সংসদ সদস্য শেখ জুয়েল করোনায় আক্রান্ত॥

প্রধানমন্ত্রী’র চাচাতো ভাই সংসদ সদস্য শেখ জুয়েল করোনায় আক্রান্ত॥

 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনাসহ দেশবাসীর নিকট দোয়া ও প্রার্থনা করেছেন তিনি ও তার পরিবার। শেখ সালাহউদ্দিন জুয়েলের ব্যক্তিগত সহকারি ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গত ১৬ ফেব্রুয়ারি তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন। 

 

বৃহস্পতিবার রাতে অসুস্থ্য বোধ করায় রাত সাড়ে আটটার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভালো আছে বলে জানা গেছে। গত চার পাঁচ দিন আগে শেখ সালাহউদ্দিন জুয়েলের জ্বর হয়। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন