News71.com
 Bangladesh
 19 Feb 21, 01:55 PM
 204           
 0
 19 Feb 21, 01:55 PM

বিদেশী কর্মীদের টিকা না দিলে মালয়েশিয়ায় নিয়োগকর্তার জেল জরিমানা॥

বিদেশী কর্মীদের টিকা না দিলে মালয়েশিয়ায় নিয়োগকর্তার জেল জরিমানা॥

 

নিউজ ডেস্কঃ বিদেশি কর্মীদের করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। যে সকল নিয়োগকর্তা তাদের বিদেশী কর্মীদের টিকা প্রদানে ব্যর্থ হবেন, সে সব নিয়োগকর্তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এ বিষয়ে কড়া নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান ভার্চুয়াল এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

 

মন্ত্রী জানান, দেশটিতে বিভিন্ন কারখানার নিয়োগকর্তারা কর্মীদের জন্য যে আবাসনের ব্যবস্থা রেখেছে তাতে দেখা গেছে অনেক আবাসনস্থল কোভিড -১৯ ঝুঁকির মধ্যে রয়েছে, সেই সব নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।  এছাড়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারেও কোভিড-১৯ মহামারী ধরা পড়েছে যেখানে অনথিভুক্ত অভিবাসীদের আটকে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, জাতীয় টিকা দান কর্মসূচী বাস্তবায়িত হওয়ার পর সরকারি হাসপাতালে বিদেশী কর্মীদের টিকা দেওয়ার জন্য আমরা সকল নিয়োগকর্তাদের পরামর্শ দিয়েছি। বিদেশী কর্মীদের ন্যূনতম আবাসন ও সুযোগ-সুবিধা (সংশোধনী) আইন ২০১৯ এর ৪৪৬ ধারা লঙ্ঘনের অভিযোগে সেসব নিয়োগকর্তাদের বিরুদ্ধে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০০,০০০ রিঙ্গিত জরিমানা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন