News71.com
 Bangladesh
 18 Feb 21, 10:22 PM
 195           
 0
 18 Feb 21, 10:22 PM

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের গেজেট প্রকাশের সুপারিশ॥

রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের গেজেট প্রকাশের সুপারিশ॥

 

নিউজ ডেস্কঃ ছাব্বিশ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের গেজেট দ্রুত প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য জাতীয়করণ সংক্রান্ত গেজেটভুক্তির কাজে গতিশীলতা আনারও সুপারিশ করা হয়। একইসঙ্গে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনার সুপারিশ করেছে কমিটি। এছাড়া প্রশিক্ষণার্থী না থাকায় বন্ধ পিটিআই’র কার্যক্রম দ্রুত চালু করাসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ সুবিধা সহজ করার জন্য সুপারিশ করা হয়। আজ সংসদ ভবনে অনুষ্ঠিত ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন