
নিউজ ডেস্কঃ সুন্দরবনে হরিণের পা, ফাঁদ ও নৌকাসহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট অফিস সংলগ্ন ইসহাকের চিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে হরিণের চারটি পা, আধা বস্তা ফাঁদ, দুইটি ছুরি ও শিকারিদের ব্যবহৃত নৌকা জব্দ করে বনরক্ষীরা। আটকদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে বনবিভাগ।