News71.com
 Bangladesh
 18 Feb 21, 10:16 PM
 194           
 0
 18 Feb 21, 10:16 PM

যারা সন্ত্রাস করে তারা কোনোদিনই সফল হয় না॥ শাজাহান খান

যারা সন্ত্রাস করে তারা কোনোদিনই সফল হয় না॥ শাজাহান খান

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, 'বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা নাই বলেই বিএনপির কোনো কর্মকাণ্ড সফল হয় না। এমনকি বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ আছে, যারা সন্ত্রাস করে তারা কোনদিনই সফল হয় না। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুরে সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা লাখ লাখ বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছে, যারা অর্থ-সম্পদ লুট করে নিয়েছে সেই পাকিস্তানি হানাদার ও জামায়াতে ইসলাম এখনো বাংলার মাটিতে ঘুরে বেড়ায়। আবারও সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানদের মধ্যে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন