
নিউজ ডেস্কঃ শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায়; আদালত অবমাননার অভিযোগে তলব করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৬ মার্চ তলব করেছেন হাইকোর্ট বিভাগ। জানা গেছে, ওই দিন অনুষ্ঠেয় ভার্চুয়াল শুনানিতে শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।