
নিউজ ডেস্কঃ ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে এই কথা জানান তিনি। তিনি বলেন, প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে দুইজন করে প্রবেশ করতে পারবেন।