News71.com
 Bangladesh
 17 Feb 21, 10:35 PM
 321           
 0
 17 Feb 21, 10:35 PM

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের ব্যবস্থা॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের ব্যবস্থা॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। পাশাপাশি চাকুরিজীবী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভার বৈঠকে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন এ বিষয়ে এখনো নীতিমালা চূড়ান্ত হয়নি। তবে অভিযোগ পেলে এখন থেকেই ডোপ টেস্ট করা হবে। মোজাম্মেল হক আরো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মাদকসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। কক্সবাজার ও দিনাজপুরকে মাদকমুক্ত করতে পাইলট প্রকল্প নেওয়ার পাশাপাশি দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন