News71.com
 Bangladesh
 17 Feb 21, 10:35 PM
 296           
 0
 17 Feb 21, 10:35 PM

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত আর নেই॥

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত আর নেই॥

 

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আবুল হাসনাত আর নেই। আজ বুধবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। আবুল হাসনাত দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য। এর আগে তিনি দীর্ঘদিন বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন