News71.com
 Bangladesh
 17 Feb 21, 10:34 PM
 299           
 0
 17 Feb 21, 10:34 PM

বাংলাদেশ পুলিশ হবে উন্নত দেশের মতই॥ আইজিপি

বাংলাদেশ পুলিশ হবে উন্নত দেশের মতই॥ আইজিপি

 

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশ পুলিশ হবে উন্নত দেশের মতই। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের সম্মেলন কক্ষে পুলিশের সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের (হেড অব ট্রেনিং) সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

 

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, আধুনিক পুলিশ বাহিনী গড়তে পুলিশের বেসিক ট্রেনিংয়ের সিলেবাস রিভিউ করে বিভিন্ন পদের দায়িত্ব ও প্রয়োজন অনুযায়ী নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে। বাস্তব প্র‌য়োজ‌নের স‌ঙ্গে সঙ্গ‌তি রে‌খে ঢে‌লে সাজা‌নো হ‌চ্ছে প্র‌শিক্ষণ কা‌রিকুলাম। এরই মধ্যে পুলিশ বাহিনীর প্রশিক্ষ‌ণের জন্য নতুন কাঠামোবদ্ধ প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন