
নিউজ ডেস্কঃ প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স চল্লিশের ওপরে তাদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তিনি আরও বলেছেন, এই বয়সসীমা আর কমানো হবে না। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে তথ্য মন্ত্রী হাছান মাহমুদ ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের একথা জানান।
স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন তারা ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন। আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই।