News71.com
 Bangladesh
 17 Feb 21, 07:28 PM
 242           
 0
 17 Feb 21, 07:28 PM

দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কা॥ ফের সতর্কতা জারি

দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কা॥ ফের সতর্কতা জারি

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকসহ দেশের কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)। সাইবার অপরাধ তদন্তে সরকারের বিশেষায়িত এই সংস্থাটি মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে।

 

সিআইআরটির বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা-বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাইবার হামলার মুখে পড়েছে বলে জানানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি দেশের শীর্ষস্থানীয় এসব প্রতিষ্ঠানগুলোতে এ হামলার ঘটনা ঘটে। এর পেছনে ‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করেছে সিআইআরটির সাইবার থ্রেট গবেষণা দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন