News71.com
 Bangladesh
 17 Feb 21, 07:19 PM
 232           
 0
 17 Feb 21, 07:19 PM

আল-জাজিরার তথ্যচিত্রটি দ্রুত সরানোর নির্দেশ হাইকোর্টের॥

আল-জাজিরার তথ্যচিত্রটি দ্রুত সরানোর নির্দেশ হাইকোর্টের॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নিয়ে সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি দেশে-বিদেশে ইউটিউব, টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে অবিলম্বে সরানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ নির্দেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এ রিটকারী রিট করার অধিকার রাখেন। আদালত এ আবেদনের ওপর যে কোনো আদেশ দিতে পারেন। আর আদালত আদেশ দিলে ইন্টারনেট থেকে বিটিআরসির ভিডিওগুলো সরাতে পদক্ষেপ নিতে সহজ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন