
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন ভাষার দাবি শুধু রাজনৈতিক দাবি নয়, এটা বাঁচার দাবি। একুশে ফেব্রুয়ারিতে আন্দোলনের ফলেই আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখেছি। ভাষা আন্দোলন হচ্ছে আমাদের স্বাধীনতার পূর্বসুরি। সেই থেকেই যে চেতনার সৃষ্টি হয়; সেই চেতনা ধরেই আমরা স্বাধীনতার সংগ্রামের দিকে অগ্রসর হই স্বাধীনতাও সম্ভব হয়েছে। আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘ভাষা আন্দোলনে জাতির পিতার ভূমিকা’ শীর্ষক তৃতীয় স্মারক বক্তৃতায় এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শুধু দেশে নয়, বিদেশেও বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছেন। ভাষার দাবি শুধু রাজনৈতিক নয়, বাঁচার দাবি হওয়ায় আমরা বাংলা ভাষার স্বকীয়তা বজায় রেখেছি।