
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ী নাজু মিয়া (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই। হত্যাকাণ্ডের প্রায় ৮ মাস পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হলো। অগ্রিম টাকা নিয়ে মাদক না দেয়ায় মাদক ব্যবসায়ী রাসেল মিয়া (২৭) তাকে হত্যা করে। নিহত নাজু মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে। এ ঘটনায় হত্যাকারী রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া উপজেলার নোয়ামুড়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।