
নিউজ ডেস্কঃ গত কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা বাড়ছে। আগামী দু’দিনে আরো বাড়বে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস রয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।