News71.com
 Bangladesh
 16 Feb 21, 09:50 PM
 354           
 0
 16 Feb 21, 09:50 PM

ফতুল্লায় ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন করলেন এমপি শামীম ওসমান॥

ফতুল্লায় ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন করলেন এমপি শামীম ওসমান॥

 

নিউজ ডেস্কঃ ফতুল্লায় শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ লাইব্রেরি ও গর্ভবর্তী মায়ের জন্য 'মায়ের ডাক' নামে একটি ভ্যান গাড়ির উদ্বোধন করেছেন এমপি শামীম ওসমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের পরিকল্পনায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের অর্থায়নে ও বাস্তবায়নে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে সেগুলো উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা পরিষদ মাঠে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন শামীম ওসমান।

 

ইউএনও নাহিদা বারিক জানান, ইঞ্জিনচালিত একটি পিকআপ ভ্যানে দুটি ভ্রাম্যমাণ লাইব্রেরি করা হয়েছে। এসব ভ্রাম্যমাণ লাইব্রেরি উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যাবে। এ লাইব্রেরিতে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে নানা বই। এ ছাড়াও ভ্রাম্যমাণ লাইব্রেরিতে কোমলমতি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ লেখকদের বই পাবে। তিনি আরো বলেন, গর্ভবর্তী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং প্রসবকালীন নিরাপদে বিনামূল্যে যাতায়াতের জন্য 'মায়ের ডাক' নামে একটি ভ্যান গাড়ি দেওয়া হয়েছে ফতুল্লা ইউনিয়ন পরিষদকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন