News71.com
 Bangladesh
 16 Feb 21, 09:43 PM
 252           
 0
 16 Feb 21, 09:43 PM

এখন পর্যন্ত সারাদেশে করোনা টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন॥

এখন পর্যন্ত সারাদেশে করোনা টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন॥

 

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়েছেন আরো দুই লাখ ৬৯ হাজার দু’জন। এদের মধ্যে ৩৫ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এদের মধ্যে মোট ৪৯০ জনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার দু’জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৮ হাজার ১০ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন