News71.com
 Bangladesh
 16 Feb 21, 09:40 PM
 237           
 0
 16 Feb 21, 09:40 PM

বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন॥প্রধান বিচারপতি

বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন॥প্রধান বিচারপতি

 

 

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধান বিচারপতি।বানী অর্চনা -২০২১ উপলক্ষে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সরস্বতী পূজা উদযাপন পরিষদ পৃথকভাবে এ দুটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ অংশ নেন।

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এ দেশে হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আবহমান কাল ধরে সরস্বতী পূজা উদযাপন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও এ উৎসবের তাৎপর্য অপরিসীম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন